আপনি কি আপনার বিজনেসের ২০% খুঁজে বের করতে চান?
তাহলে এই পোস্টটি আপনার জন্য।
–
এটি 2য় পর্ব ।আপনি যদি ১ম পর্ব না পড়ে থাকেন। তাহলে কমেন্ট এ লিংক দেওয়া থাকবে। পড়ে নিবেন।
——-
আমি সহজ ভাবেই বুঝিয়ে বলবো যাতে আপনারা বুঝতে পারেন।আপনাকে আগে জানতে এবং বুঝতে হবে Pareto 80/20 rules সম্পর্কে। এর পরে এটি আপনার জীবনে এবং ব্যাবসায়ে প্রয়োগ করলে দ্রুত গোলে পৌঁছাতে পারবেন। কেননা আপনি তো গোলে পৌছানোর জন্যই এই ২০% খুঁজে বের করবেন এবং ঐ ২০% ইনপুট কে বেশি ফোকাস দিবেন।
৮০/২০ রুলস বলে কম্পানির ৮০% রেভেনিউ বা লাভ ২০% বিক্রয় প্রচেষ্টার মাধ্যমে আসে।
বিকল্পভাবে বলতে পারেন যে আপনার 20% প্রচেষ্টা,আপনার লাভের 80% জন্য দায়ী।
.
সর্বশেষে আপনাকে বিজনেসর ২০% ভালো প্রচেষ্টা গুলো খুজে বের করতে হবে এবং ঐ প্রচেষ্টা গুলো আরো বাড়িয়ে দিতে হবে।
যাতে করে আরো ভাবে রেজাল্ট নিয়ে আসতে পারেন।
আপনার বিজনেসে হেড আপনি নিজেই।
তাই আপনার নিজের উপর ৮০/২০ রুলস প্রয়োগ করতে হবে এরপরে বিজনেসে।
তাই আপনার দৈনিক কাজের মধ্যে এমন কাজ গুলো আলাদা করতে হবে।যেই কাজ গুলো আপনার মাস শেষে সেল নিয়ে আসে। অর্থাৎ ২০% ইনপুট বা ইফোর্ট খুঁজে বের করতে হবে।
আপনি দৈনিক ১০টি কাজের লিস্ট করুন,যাতে আপনি বেশি সময় ব্যায় করে থাকেন?
যেমন আমার ক্ষেত্রে আমার দৈনিক কাজের লিস্ট করলে
১-ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট।২-ডিজাইন করা।
৩-ল্যান্ডিং পেইজ ডিজাইন করা।
৪-ক্লাইন্ট ম্যানেজমেন্ট।
৫- মার্কেটিং প্লানিং ও ফানেল তৈরি করা।
৬-প্রোমোশনাল ভিডিও তৈরি করা।
৭-ক্লাইন্টের পেইজে নিয়মিত কন্টেন্ট ও ডিজাইন পোস্ট করা।
৮-কোর্সের ভিডিও দেখা।
৯-কন্টেন্ট তৈরি করা।
১০-ভিডিও কন্টেন্ট লিখা।
.
এরকম আপনার তৈরিকৃত লিস্ট টি ভালো ভাবে দেখুন এবং এর মধ্যে ২-৫ টি কাজ বের করুন।যা করলে আপনার সেল বৃদ্ধি হয়।
এখন ঐ ২-৫ টি বিষয়ের উপর বেশি ফোকাস দেন। কেননা এই কাজগুলোই বাকি 80% সেল বা রেজাল্ট নিয়ে আসে।
.
যেমন আমার কাজের মধ্যে ২-৫ টি বিষয় হলো-
১. ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট
২. ক্লাইন্ট ম্যানেজমেন্ট
৩. প্লানিং ও ফানেল তৈরি করা।
৪. কন্টেন্ট তৈরি করা।
৫.কোর্সের ভিডিও দেখা।
.
এগুলো ছাড়াও আমার আরো কাজ আছে। আমি এই ২০% এ ফোকাস দিবো এবং অন্য গুলো স্থানান্তর করে দি। এভাবে আপনাকেও ২-৫ টি কাজ বের করতে হবে।যা করলে আপনার সেল বৃদ্ধি হয়।
আর এই ২-৫ টি কাজই হল আপনার ২০% ইনপুট।
এখন চিন্তা করতে হবে, আমি কিভাবে কাজ কমাতে বা স্থানান্তর করতে পারি।যাতে আমি ২০% এ ফোকাস দিতে পারি এবং ৮০% রেজাল্ট নিয়ে আসতে পারে। এ
—

৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে?
এটি নিয়ে আগামী পোস্টে বলবো। ইনশাআল্লাহ.
—
বিজনেসের ৮০/২০ রুলস একইবিজনেসের কয়েকটি বিষয় ভলো ভাবে খুঁজে বের করুন।
বিজনেসের কোন কাজ গুলোর কারণে সেল বেশি আসে?
কোন কাস্টমার গুলো রিটার্ন কাস্টমার?
কেন তারা রিটার্ন কাস্টমার হয়?
আপনার গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস্ত গ্ৰাহকদের লিস্ট তৈরি করুন?
আপনার বেশি বিক্রিত বা সেবাটি খুঁজে বের করুন?
কোন মাধ্যমে আপনার বেশি সেল বৃদ্ধি হয় বা আসে?এগুলো খুঁজে বের করুন এবং বেশি ফোকাস দিন
.
৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে?এটি নিয়ে আগামী পোস্টে বলবো। ইনশাআল্লাহ
.
আপনি কি ৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে? এটি জানতে চান? তাহলে কমেন্ট করুন –
—
বিঃদ্রঃ এগুলো সবই নিজের রিচার্স করে লিখা।তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন।
–
© Md jihad
V2 Digital Marketer
Your Online Business
Doctor.